মি. রবিন কোন ধরনের বাণিজ্য পরিচালনা করছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও।
উত্তর: মি. রবিন বৈদেশিক বাণিজ্য পরিচালনা করছেন। এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ীর যে ক্রয়-বিক্রয়কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ভিন্ন ভিন্ন দেশের হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্য আমদানি, রপ্তানি ও পুনঃরপ্তানি এই তিন ধরনের হয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, ভুটানে সমুদ্রবন্দর না থাকায় সেখানকার ব্যবসায়ীরা বৈদেশিক বাণিজ্যে পিছিয়ে পড়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ী মি. রবিন বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য ক্রয় করে এনে প্রক্রিয়াজাত করে ভুটানে বিক্রয়ের জন্য প্রেরণ করেন। মি. রবিনের এমন কার্যক্রম বৈদেশিক বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. রবিন বৈদেশিক বাণিজ্য পরিচালনা করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. রবিন কোন ধরনের বাণিজ্য পরিচালনা করছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর