জীবনযাত্রার মান বৃদ্ধিতে যে উপাদান ভূমিকা পালন করে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে জীবনযাত্রার মান বৃদ্ধিতে অর্থনৈতিক পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, পঞ্চগড়ে পাথরভাঙ্গা শিল্পের পাশাপাশি চা-শিল্প গড়ে উঠেছে। যে কারণে সীমান্ত অঞ্চল হওয়া সত্ত্বেও পঞ্চগড়ে ব্যাংক বিমা গড়ে উঠেছে। এর ফলে ঐ অঞ্চলের মানুষের আয় যেমন বেড়েছে, তেমনি জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। তারা এখন অন্য শহরের লোকের মতো উন্নতমানের জীবন উপভোগ করে। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের পঞ্চগড়ে পাথরভাঙ্গা শিল্পের জন্য যে ব্যাংক ও বিমা ব্যবস্থা গড়ে উঠেছে, তা ঐ এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এর মাধ্যমে মানুষ বিভিন্নভাবে অর্থনৈতিক সুযোগ-সুবিধা পাবে। তাই আমি মনে করি, জীবনযাত্রার মান বৃদ্ধিতে অর্থনৈতিক পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জীবনযাত্রার মান বৃদ্ধিতে যে উপাদান ভূমিকা পালন করে তা উদ্দীপকের আলো…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর