উদ্দীপকে উল্লিখিত রিয়া জেনারেল স্টোরের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রিয়া জেনারেল স্টোরের ব্যবসায়টি খুচরা ব্যবসায়। যে ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পাইকারদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তাদের নিকট বিক্রয় করে তাকে খুচরা ব্যবসায় বলে। কিছু ব্যতিক্রম বাদ দিলে বেশিরভাগ খুচরা ব্যবসায় ক্ষুদ্রায়তন প্রকৃতির হয়ে থাকে। সাধারণত স্বল্প পুঁজি নিয়ে এরূপ ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'রিয়া জেনারেল স্টোর' এ নানা ধরনের পণ্যসামগ্রীতে ভরা। এলাকার বিভিন্ন ধরনের ক্রেতা রিয়া জেনারেল স্টোর থেকে পণ্য ক্রয় করে। জনগণের চাহিদামতো পণ্য সরবরাহের জন্য এর মালিককে বগুড়ায় যেতে হয় পণ্য সংগ্রহের জন্য। উক্ত বৈশিষ্ট্যগুলো খুচরা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রিয়া জেনারেল স্টোরের ব্যবসায়টি খুচরা ব্যবসায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রিয়া জেনারেল স্টোরের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর