উদ্দীপকে কোন প্রকার ব্যবসায়ের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক ব্যবসায়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। উদ্দীপকের মি. মাসুদ গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকায় বসবাসকারী তাঁর কয়েকজন বন্ধুর সাথে পরামর্শ করেন। এলক্ষ্যে তাঁরা একটি কোম্পানি গঠন করে তার মাধ্যমে ভালো স্কুল গড়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে সাশ্রয়ী মূল্যে শিক্ষা দেওয়া হবে। সংবিধিতে লেখা হলো, প্রত্যেক শেয়ারহোল্ডারদের শেয়ারের অর্থ দশ বছরের মধ্যে ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াবে। এক্ষেত্রে তারা লভ্যাংশ পাবে না। উক্ত বৈশিষ্ট্যগুলো সামাজিক ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক ব্যবসায়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রকার ব্যবসায়ের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর