“বগুড়ার ব্যবসায়ীদের ব্যবসায়টি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ।"-উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: বগুড়ার ব্যবসায়ীদের ব্যবসায়টি পাইকারি ব্যবসায়, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ। উৎপাদনকারীর কাছ থেকে অধিক পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়কার্যকে পাইকারি ব্যবসায় বলে। পাইকারী ব্যবসায়িগণ ভোগ্যপণ্যের বেলায় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে এবং শিল্পের কাঁচামালের বেলায় উৎপাদনকারী ও শিল্পমালিকদের মধ্যে সংযোগ স্থাপন করেন। উদ্দীপকে বলা হয়েছে, 'রিয়া জেনারেল স্টোর' এ নানা ধরনের পণ্যসামগ্রীতে ভরা। এলাকার বিভিন্ন ধরনের ক্রেতা রিয়া জেনারেল স্টোর থেকে পণ্য ক্রয় করে। জনগণের চাহিদামতো পণ্য সরবরাহের জন্য এর মালিককে বগুড়ায় যেতে হয় পণ্য সংগ্রহের জন্য। সেখানকার বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য ক্রয় করে এনে ছোট ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। উদ্দীপকে বগুড়ার ব্যবসায়ীদের ব্যবসায়টি পাইকারি ব্যবসায়। এরূপ ব্যবসায়িগণ একত্রে অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে থাকে। তাই এদের অনেক বেশি আর্থিক সামর্থ্য থাকতে হয়। এরূপ ব্যবসায়ীদের কারণেই দেশের বিভিন্ন প্রান্তে অবস্থারত সাধারণ জনগণ পণ্যদ্রব্য পেয়ে থাকে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় আয় বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, বগুড়ার পাইকারি ব্যবসায়টি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“বগুড়ার ব্যবসায়ীদের ব্যবসায়টি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ।"-উক্তিটির…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর