মি. জনিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: মি. জনি একজন কর্মী অংশীদার, ব্যবসায়ের প্রয়োজনে তাকে অংশীদার হিসেবে গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক। যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি। হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে। উদ্দীপকে রনি, মনি ও জনি তিনজন বন্ধু। তিন জনে মিলে গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি গঠন করে। যেখানে রনি ও মনি মূলধন বিনিয়োগ করলেও রনি পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু মনি করে না। অপর বন্ধু জনি মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে। উদ্দীপকের জনি কর্মী অংশীদার। এমন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না শুধু তার শ্রম ও দক্ষতা দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় ব্যবসায়ে বিনিয়োগ করার মতো মূলধন থাকলেও অভিজ্ঞতা না থাকার কারণে ব্যবসায় গঠন করা যায় না। তখন এমন অংশীদার নিয়ে ব্যবসায় শুরু করার প্রয়োজন দেখা দেয়। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের স্বার্থে এমন অংশীদার গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. জনিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর