উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: এই উদ্দীপকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তা স্বাধীনভাবে পরিচালনা করা যায়। এছাড়াও এরূপ ব্যবসায়ে লাভ হলে মালিক একাই ভোগ করেন এবং ক্ষতি হলে একাই বহন করেন। যেকোনো ব্যক্তি ইচ্ছা করলে শুধু ট্রেড লাইসেন্স সংগ্রহ করে যেকোনো স্থানে এরূপ ব্যবসায় গঠন করতে পারে। উদ্দীপকে রফিকের দাদা তার বাড়ির নিকট বাজারে স্থানীয় লোকের চাহিদা মেটাতে একটি মুদির দোকান করেন। তার মৃত্যুর পর রফিকের বাবা ঐ দোকানের হাল ধরেন। রফিকের বাবা বৃদ্ধ হওয়ায় রফিক ঐ দোকান পরিচালনা করছেন। উক্ত ব্যবসায়ে যা লাভ হয় তা তিনি একাই ভোগ করেন এবং ক্ষতি হলেও একাই বহন করেন। উক্ত বৈশিষ্ট্যগুলো একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর