উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায় একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয় তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের সময় শেষ হলে বা উদ্দেশ্য বাস্তবায়িত হলে আপনা আপনি বিলোপ ঘটে। তবে সময় শেষ হওয়ার পর বা উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পরও যদি চলতে থাকে তবে তা নির্দিষ্ট না হয়ে ঐচ্ছিক হয়ে যায়। উদ্দীপকের 'অঙ্কন ট্রেডার্স' একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের অংশীদারদের চুক্তিতে উল্লেখ ছিল, তারা পুকুর লিজ নিয়ে সাত বছর মাছ চাষ করবে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা ব্যবসায়টি গঠন করে, যা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর