উল্লিখিত ব্যবসায় টিকে থাকার কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের একমালিকানা ব্যবসায়টি টিকে থাকার অন্যতম কারণ একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। একজন মাত্র মালিক কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায় অত্যন্ত সহজ প্রকৃতির। যে কেউ ইচ্ছা করলে স্বল্প পুঁজি নিয়ে একক মালিকানা ও কর্তৃত্বে এরূপ ব্যবসায় গঠন করতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন। উদ্দীপকে রফিকের দাদা তার বাড়ির নিকট বাজারে স্থানীয় লোকের চাহিদা মেটাতে একটি মুদির দোকান করেন। তার মৃত্যুর পর রফিকের বাবা ঐ দোকানের হাল ধরেন। রফিকের বাবা বৃদ্ধ হলে রফিক ঐ দোকান পরিচালনা করছেন। উক্ত ব্যবসায়ে যা লাভ হয় তা তিনি একাই ভোগ করেন এবং ক্ষতি হলেও একাই বহন করেন। উদ্দীপকের রফিক একমালিকানা ব্যবসায়ের সাথে জড়িত।, তিনি একাই তার ব্যবসায়টি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। এতে ব্যবসায়ের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত তিনি দ্রুত নিতে পারেন। এক্ষেত্রে তাকে কারো সাথে পরামর্শ গ্রহণ করতে হয় না। এর ফলে তিনি ভোক্তাদের পরিবর্তিত রুচি ও চাহিদার সাথে তাল মিলিয়ে ব্যবসায়টি পরিচালনা করতে পারেন। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে রফিকের একমালিকানা ব্যবসায়টি টিকে রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উল্লিখিত ব্যবসায় টিকে থাকার কারণ বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর