উদ্দীপকে তৌহিদের কাজটির কোনদিক বিশেষভাবে ফুটে 'উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তৌহিদের কাজটির মাধ্যমে ব্যবসায় নৈতিকতার দিকটি বিশেষভাবে ফুটে উঠেছে। ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে। উদ্দীপকে তৌহিদ মৌসুমি ফলের ব্যবসায় করে। সে দেশের বিভিন্ন স্থান থেকে ফলমূল সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে। ফলমূল পচনরোধে বিভিন্ন ব্যবসায়ী রাসায়নিক ব্যবহার করলেও তৌহিদ তা করেন না। সে সরাসরি বাগান থেকে বিষমুক্ত ফল সংগ্রহ করে এবং ক্রেতাদের কাছে সঠিক মূল্যে সরবরাহ করে। জনাব তৌহিদের কার্যক্রমগুলোর মাধ্যমে তার মধ্যে ব্যবসায় নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তৌহিদের কাজটির কোনদিক বিশেষভাবে ফুটে 'উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর