তৌহিদের কাজ দ্বারা আর্থসামাজিক ক্ষেত্রে যে প্রভাব পড়তে পারে, তা বিশ্লেষণ কর।
উত্তর: তৌহিদ ব্যবসায় নৈতিকতার বিষয়টি মেনে ব্যবসায় করছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা।মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। উদ্দীপকে তৌহিদ মৌসুমি ফলের ব্যবসায় করে। সে দেশের, বিভিন্ন স্থান থেকে ফলমূল সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে। ফলমূল পচনরোধে বিভিন্ন ব্যবসায়ী রাসায়নিক ব্যবহার করলেও তৌহিদ তা করে না। সে সরাসরি বাগান থেকে বিষমুক্ত ফল সংগ্রহ করে এবং ক্রেতাদের কাছে সঠিক মূল্যে সরবরাহ করে। তৌহিদ একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের ফল বিক্রয় করেন। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, তৌহিদের কর্মকান্ড দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তৌহিদের কাজ দ্বারা আর্থসামাজিক ক্ষেত্রে যে প্রভাব পড়তে পারে, তা বিশ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর