উদ্দীপকে বর্ণিত উভয় পক্ষই কি দেশের অর্থনীতিতে অবদান রাখছে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের উভয় পক্ষই দেশের অর্থনীতিতে অবদান রাখছে বলে আমি মনে করি। ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশে যে মারাত্মক বেকার সমস্যা বিদ্যমান তা সমাধানে ব্যবসায় উন্নয়নের কোনো বিকল্প নেই। উদ্দীপকে বলা হয়েছে, বরহামপুরের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। বর্তমানে কৃষি উৎপাদনে খরচ বৃদ্ধি পাওয়ায় তারা চা উৎপাদনে ঝুঁকে পড়েছে। উক্ত চা পাতা তারা আলিবাবা চা কোম্পানির নিকট বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছে। কোম্পানিটি কৃষকদের কাছ থেকে চা পাতা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে চা প্রস্তুত করে। অতঃপর তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। উদ্দীপকের দুটি পক্ষ অর্থাৎ কৃষক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান উভয়ই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ কৃষকরা চা পাতা উৎপাদনে যেমন ভূমিকা রাখছে তেমনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটিও চা প্রস্তুতে ভূমিকা রাখছে। উক্ত চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এতে অনেক লোকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হচ্ছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত উভয় পক্ষই কি দেশের অর্থনীতিতে অবদান রাখছে? তোমার মত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর