প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্পের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের আওতাভুক্ত। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকেই উৎপাদন শিল্প বলে। তুলা থেকে কাপড় ও বস্ত্র উৎপাদন, গম থেকে আটা ও বিস্কুট তৈরি, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদন এর সবই এই শিল্পের অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, বরহামপুরের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। বর্তমানে কৃষি উৎপাদনে খরচ বৃদ্ধি পাওয়ায় তারা চা উৎপাদনে ঝুঁকে পড়েছে। উক্ত চা পাতা তারা আলিবাবা চা কোম্পানির নিকট বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছে। কোম্পানিটি কৃষকদের কাছ থেকে চা পাতা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে চা প্রস্তুত করে। তাদের এই চা প্রস্তুতের কাজটি উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের আওতাভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্পের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর