গ্রামবাসীদের জন্য জনাব রবিউলের গৃহীত ব্যবস্থা কোন ধরনের ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করবে? মতামত দাও।
উত্তর: গ্রামবাসীদের জন্য জনাব রবিউলের গৃহীত ব্যবস্থা সামাজিক ব্যবসায়িক প্রতিনিধিত্ব করবে। যে ব্যবসায় ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোন উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দরিদ্র দূরীকরণের উদ্দেশ্য থাকে মুখ্য, তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসার ধারণা সারা বিশ্বের একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। উদ্দীপকে জনাব রবিউল ইসলাম একজন স্বনামধন্য ডক্টর। তিনি সপ্তাহের বিশেষ দিনে নিজে এলাকায় গিয়ে বিনা ফি-তে রোগী দেখেন এবং ওষুধ সরবরাহ করেন। তিনি শহরে নিজস্ব চেম্বারে রোগীদের সেবা গ্রহণ করেন। বর্তমানে তার উপার্জিত আয় দ্বারা নিজের গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় খোলার জন্য উদ্যোগ নিয়েছেন।এটি দরিদ্র গ্রামবাসীদের জন্য আশীর্বাদ স্বরূপ ভূমিকা রাখবে এবং নতুন ধরনের ব্যবসায় প্রতিনিধিত্ব করবে। সামাজিক ব্যবসায় হলো এমন এক ধরনের ব্যবসায় যেখান থেকে বিনিয়োগকারীরা কোন মুনাফা গ্রহণ করে না, বরং ব্যবসায় অর্জিত মুনাফা ব্যবসায় সম্প্রসারণের বা দেশের উন্নয়নের কাজে লাগায়। উদ্দীপকে জনাব রবিউল ইসলাম তাই সমাজের মানুষের কথা চিন্তা করে দাতব্য চিকিৎসালয় স্থাপনের উদ্যোগ নেন। এরূপ চিকিৎসালয়ের মাধ্যমে মানুষ বিনা ফি"তে চিকিৎসা সেবা পাবে। এমন ব্যবস্থা গ্রামবাসীদের জন্য আশীর্বাদস্বরূপ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
গ্রামবাসীদের জন্য জনাব রবিউলের গৃহীত ব্যবস্থা কোন ধরনের ব্যবসায়ীর …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর