জনাব ইকবালকে বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে পরিবেশের যে বিশেষ উপাদান সহায়ক হিসেবে কাজ করেছে তার বিশ্লেষণ কর।
উত্তর: জনাব ইকবালকে বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে প্রযুক্তিগত পরিবেশ সহায়ক হিসেবে কাজ করেছে। কোন দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ প্রযুক্তির আমদানি সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প বাণিজ্য সব কর্মকাণ্ড এই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।উদ্দীপকে, জনাব ইকবাল সিলেটে থাকেন। তিনি শ্রমিকদের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে পাঁচটি চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার চা এর মান তত ভাল হয় না। এতে মুনাফা ও কম হয়। তার এক বন্ধুর পরামর্শে তিনি আধুনিক মেশিন সংস্থাপনার মাধ্যমে চা এর গুণগত মান বৃদ্ধি করে। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদনের ফলে উৎপাদনের নতুনত্ব আনা হয় এবং উৎপাদিত পণ্যের মান ভালো হয়। উদ্দীপকের ইকবাল ও তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন বৃদ্ধি করেছেন এবং উন্নত মানের পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন। তাই বলা যায়, জনাব ইকবাল কে বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে প্রযুক্তিগত পরিবেশ সহায়ক হিসেবে কাজ করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব ইকবালকে বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে পরিবেশের যে বিশেষ উপাদান …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর