হাফিজের সংগঠনের নীতি মোতাবেক লভ্যাংশ প্রদানের গৃহীত সিদ্ধান্তটি মূল্যায়ন কর।
উত্তর: সমবায় সংগঠনের সঞ্চিতি সংরক্ষণের নীতি অনুযায়ী লভ্যাংশ বন্টনের সিদ্ধান্তটি অযৌক্তিক। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বন্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত অ৩ %সংরক্ষিত তহবিলের মোট ১৮% জমা রাখতে হয়। অবশিষ্ট ৮২% সদস্যদের মধ্যে বন্টন করা হয়। উদ্দীপকে হাফিজ একজন রিকশাচালক। সে এলাকার ২০ জন রিক্সা চালককে একত্রিত করে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে একটি সংগঠন গড়ে তোলেন। এখানে তারা প্রতি সপ্তাহে ২০০ টাকা করে সঞ্চয় হিসেবে জমা দেন। জমাকৃত টাকা তারা বিনিয়োগ করে। নিজেরাও সেখান থেকে প্রয়োজনের ঋণ নেয়। ২০২১ সালে তারা ৬০ হাজার টাকা মুনাফা করে এবং ৪৫ হাজার টাকা লভ্যাংশ হিসেবে বন্টনের সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্তটির যথার্থতা নিম্নে দেওয়া হল: (৬০,০০০×৮২÷১০০) =৪৯,২০০ টাকা। সবাই আইন অনুযায়ী সদস্যদের ৪৯,২০০ টাকা দেওয়ার কথা, অথচ তাদেরকে ৪৫,০০০ টাকা বন্টনের সিদ্ধান্ত নেন। অর্থাৎ আইন কানুন বন্টনকৃত টাকা হতে তাদের ৪২০০ টাকা কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি মনে করি সমবায় সংগঠনের সঞ্চিত সংরক্ষণের নীতি অনুযায়ী সিদ্ধান্তটির অযৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
হাফিজের সংগঠনের নীতি মোতাবেক লভ্যাংশ প্রদানের গৃহীত সিদ্ধান্তটি মূল…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর