উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন প্রকৃতির কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি পাবলিক লিঃ কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধন পত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করেন। উদ্দীপকে সাইফুল সাহেবের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান "মিলেনিয়াম ফার্নিচার লিমিটেড"।১৫ বছর আগে তিনি একাই প্রতিষ্ঠানটি স্থাপন করেছিল। পরে আরো ছয় জন ব্যক্তির সমন্বয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিষ্ঠানটিকে কোম্পানিতে রূপান্তর করেন। জনগণের নিকট শেয়ার বিক্রি করে সংগ্রহীত মূলধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেক বিস্তৃত হয়েছে।একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারে বিক্রয় করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন প্রকৃতির কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর