উদ্দীপকে জনাব রহিমের ব্যবসায়ীটিতে ব্যবসায়ের কোনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রহিমের ব্যবসায়ীটিতে ব্যবসায়ের নৈতিকতার দিকটি ফুটে উঠছে। ব্যবসায়ের উচিত অনুচিত এবং ন্যায়নীতি মেনে চলাই হল ব্যবসায়ের নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্য মূল্যের সরবরাহ, সঠিক ওজন ও মানে দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলায় ব্যবসায় নৈতিকতা।আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে। উদ্দীপকের জনাব রহিম একজন মাছ ব্যবসায়ী। তিনি দেশের জনগণের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে মাছে কোন প্রকার ভেজাল জাতীয় রসায়নিক মিশান না।এছাড়াও তিনি মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে উন্নত মানের মাছ ন্যায্য মূল্যে সরবরাহ করেন। এতে জনাব রহিমের এলাকায় তার মাছ ব্যবসায়ের ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে।জনাব রহিমের এমন কার্যক্রম গুলোর মাধ্যমে তার মধ্যে ব্যবসায় নৈতিকতা দিকটি ফুটে উঠেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রহিমের ব্যবসায়ীটিতে ব্যবসায়ের কোনটি ফুটে উঠেছে? ব্যা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর