উদ্দীপকে জনাব রহিম সমাজের যে পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব রহিম সমাজের ক্রেতা ও ভোক্তার পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্য সামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায় দায়িত্ব পালন করে থাকে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায় সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরে প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। উদ্দীপকে জনাব রহিম একজন মাছ ব্যবসায়ী। তিনি দেশের জনগণের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে মাছে কোন প্রকার ভেজাল জাতীয় রসায়নিক মিশান না।এছাড়াও তিনি মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে উন্নত মানের মাছ ন্যায্য মূল্যের সরবরাহ করেন। এতে জনাব রহিমের এলাকায় তার মাছ ব্যবসায়ের ব্যাপক সুনাম ছড়িয়ে পড়েছে।ব্যবসার সমস্ত কার্যক্রম পরিচালিত হয় ক্রেতা ও ভোক্তা কে কেন্দ্র করে। তাই ব্যবসায় সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ক্রেতা সন্তুষ্টির ওপর। উদ্দীপকে জনাব রহিম তাই ক্রেতাদের কথা চিন্তা করেই মাঝে কোন প্রকার ভেজাল জাতীয় রাসায়নিক পদার্থ মেশান না,সঠিক মূল্য সরবরাহ করেন। আর এ সকল দায়িত্ব ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব রহিম সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রহিম সমাজের যে পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছে তার য…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর