দোলন প্রথমে যে ব্যবসা করত তা মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে এবং যিনি নিজেই ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করেন, ঝুকি বহন করেন এবং মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ের মালিক একজন থাকে বলে ব্যবসাটির আয়তন ছোট হয়। উদ্দীপকের দোলন অর্থনীতি বিষয়ে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। দোলনের ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে পিতার মতো আসবাবপত্রের ব্যবসা করবেন। বন্ধু আতিকের নিকট থেকে কিছু অর্থ ধার নিয়ে তিনি নিজ দায়িত্বে তিনি গঞ্জে আসবাবপত্রের দোকান দেন। দোলনের ব্যবসায়টিতে মালিক একজন, যা এক মালিকানা ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, দোলন প্রথমে যে ব্যবসা করত তা মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসায়।