মানিক প্রথমে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিল?
উত্তর: মানিক প্রথম পর্যায়ে অংশীদারী ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেছিল। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায় একাধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত হয় বলে চুক্তির মাধ্যমে গঠিত হয়। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না বলে চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। উদ্দীপকের জনাব মানিক তার ২০ জন বন্ধুকে সাথে নিয়ে সমঝোতার ভিত্তিতে "রাজশাহি ট্রেডার্স" নামে একটি ব্যবসার প্রতিষ্ঠায় চালু করেন। প্রতিষ্ঠানটি চালুর কিছুদিনের মধ্যেই তাদের দায়িত্ব পালন, মুনাফা বন্টন সংরক্ষণ পদ্ধতির নিয়ে মতভেদ তৈরি হয়। চুক্তি তথা সমঝোতার ভিত্তিতে গঠিত ব্যবসায় অংশীদার ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মানিকের প্রথম পর্যায়ে অংশীদারি ব্যবসার প্রতিষ্ঠান গঠন করেছিল।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মানিক প্রথমে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিল?
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর