মুনাফা বন্টন ও পরিচালনার ভিত্তিতে মানিকের কোন পর্যায়ে ব্যবসায় উত্তম? মতামত দাও।
উত্তর: মুনাফা বন্টন ও পরিচালনার ভিত্তিতে মানিকের দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ কোম্পানি সংগঠন উত্তম। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানির সংগঠন বলে। কোম্পানি সংগঠনের স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্ত্বা,চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধতা ইত্যাদি সুবিধা থাকার কারণে সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্রে হিসেবে বিবেচিত হয়। তাছাড়া শেয়ারের মূল্য কম হওয়ায় এই সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার কিনে বিনিয়োগ করতে পারেন। উদ্দীপকে জনাব মানিক তার ২০ জন বন্ধুকে সাথে নিয়ে সমঝোতার ভিত্তিতে "রাজশাহি ট্রেডার্স" নামে একটি ব্যবসার প্রতিষ্ঠায় চালু করেন। প্রতিষ্ঠানটি চালুর কিছুদিন পরেই তাদের মধ্যে দায়িত্ব পালন, মুনাফা বন্টন ও হিসাব সংরক্ষণ পদ্ধতির নিয়ে মতাভেদ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ১০জন সদস্য ব্যবসা ছেড়ে চলে যায়। মানিক অবশিষ্ট বন্ধুদের নিয়ে আলোচনার মাধ্যমে নতুন ব্যবসা গঠনের সিদ্ধান্ত নেন। নতুন ব্যবসায়ীটির নিবন্ধন পত্র সংগ্রহ করেই তারা কার্যক্রম শুরু করে দেয়। উদ্দীপকের প্রথম পর্যায়ে ব্যবসায়টি ছিল অংশীদারি ব্যবসায়। কিন্তু এরূপ ব্যবসায় আইন সৃষ্ট নয় বলে যে কোন সময় সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিলে বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে কোম্পানি হচ্ছে একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। এটি গঠন করা যেমন কঠিন বিলোপ করাও কঠিন। নির্দিষ্ট আইন অনুযায়ী সবকিছু পরিচালিত হয় বলে সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা নেই। তাই আমি মনে করি, মুনাফা বন্টন ও পরিচালনার ভিত্তিতে মানিকের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ কোম্পানি সংগঠনটি উত্তম।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মুনাফা বন্টন ও পরিচালনার ভিত্তিতে মানিকের কোন পর্যায়ে ব্যবসায় উত্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর