আতিকের ব্যবসায়ীটি বর্তমানে ভালো চলার মূল কারণটি বিশ্লেষণ কর।
উত্তর: আতিকের বর্তমান ব্যবসায়ীটি অংশীদারি ব্যবসায়, যে কারণে তার বর্তমান ব্যবসাটি ভালো চলছে। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারী ব্যবসায় বলে। এরূপ ব্যবসায় একাধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে গঠিত হয়। চুক্তি ছাড়া অংশীদারী ব্যবসায় গঠিত হতে পারেনা বলে চুক্তিতে অংশীদারী ব্যবসার মূল ভিত্তি বলা হয়। উদ্দীপকে, দোলন অর্থনীতি বিষয়ে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। দোলনের ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে পিতার মতো আসবাবপত্রের ব্যবসা করবেন। বন্ধু আতিকের নিকট থেকে কিছু অর্থ ধার নিয়ে তিনি নিজ দায়িত্বে তিনি গঞ্জে আসবাবপত্রের দোকান দেন। পরবর্তীতে আতিক তার অর্থ ফেরত চান। তাই তিনি সমঝোতার ভিত্তিতে মুনাফা প্রদানের শর্তে আতিকের নিকট থেকে টাকা গ্রহণ করেন। আতিক ব্যবসায় পরিচালনায় কিছু সময় দেওয়ায় তাদের ব্যবসাটি এখন ভালো চলছে। উদ্দীপকে প্রথম পর্যায়ে ব্যবসাটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এতে একজন মালিক থাকায় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিকভাবে ব্যবসাটি পরিচালনা করা যায় না। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের ব্যবসাটি হচ্ছে অংশীদারি ব্যবসায়। উক্ত ব্যবসায় এক মালিকানা ব্যবসায় তুলনামূলকভাবে সদস্য বেশি থাকে বলে মূলধনের পরিমাণ বেশি হয় এবং পরিচালনা করাও সহজ হয়। তাই বলা যায় আতিকের দ্বিতীয় পর্যায়ের ব্যবসাটি অংশীদারী ব্যবসায় হওয়ার কারণে ভালো চলছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আতিকের ব্যবসায়ীটি বর্তমানে ভালো চলার মূল কারণটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর