উদ্দীপকের প্রতিষ্ঠানটি কিভাবে মূলধন সংগ্রহ করতে পারে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে মূলধন গ্রহণ করতে পারে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক জনগণের কাছে আমানত সংগ্রহ, ঋণদান ও বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এরূপ ব্যাংক স্বল্প মেয়াদের ঋণ নিয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ কোম্পানি এরূপ উৎস থেকে স্বল্প মেয়াদে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের সোহেল এমবিএ পাস করার পর তার ৫ বন্ধুকে নিয়ে "রাজশাহী টেক্সটাইল" নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি মোট মূলধনের পরিমান ছিল ১০ কোটি টাকা। তাদের সঠিক পরিচালনার ফলে প্রতিষ্ঠানটি দ্রুতই সফলতা লাভ করে। সোহেল ও তার বন্ধুরা প্রতিষ্ঠানটির সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। তারা নিজেরা প্রতিষ্ঠানে আর অর্থ দিতে পারবে না এবং সদস্য সংখ্যা বাড়াতে চান না।এমতাবস্থায় তাদের মূলধনেরও প্রয়োজন। অর্থ ছাড়া কোন ধরনের ব্যবসায় পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় এই অর্থ কোম্পানি দুটি অর্থাৎ স্বল্প মেয়াদী উৎস ও দীর্ঘমেয়াদি উৎস থেকে সংগ্রহ করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় এবং তাদের শেয়ার বিষয়ে বাধা থাকায় স্বল্পমেয়াদী উৎসের বাণিজ্যিক ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া যুক্তিযুক্ত। তাই বলা যায়, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করা উচিত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কিভাবে মূলধন সংগ্রহ করতে পারে? মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর