জনাব মতিন কিভাবে তার ব্যবসায় বিপর্যয় এড়াতে পারেন? মতামত দাও।
উত্তর: জনাব মতিন বিমা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ব্যবসায়ের বিপর্যয় এড়াতে পারেন বলে আমি মনে করি। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি রয়েছে তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে বীমা বলে। ব্যবসায়িক কাজের চাহিদা হ্রাস,মূল্য হ্রাস,পণ্য পচন, চুরি, ডাকাতি ইত্যাদি ঝুঁকি বিদ্যমান। এরূপ ঝুঁকির কারণে ব্যবসায়ের প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। এই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিমা করতে হয়। উদ্দীপকে জনাব মতিন একজন সবজি ব্যবসায়ী তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে মৌসুমের সবজি বেশি উৎপাদিত হয় তা সংগ্রহ করেন এবং সিলেটের বাজারে বিক্রয় করেন। এতে বেশ মুনাফা হয়। কিন্তু একবার খারাপ আবহাওয়ার কারণে তার সংগ্রহকৃত সবজির অধিকাংশ পচে যায়। তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং কিভাবে এ ধরনের বিপর্যয় এড়ানো যায় তা নিয়ে ভাবনা শুরু করেন। বীমা হল বীমাগ্রহীতা ও বীমাকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তি। এই চুক্তির মাধ্যমে বীমা কারী প্রতিষ্ঠান বীমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময় সম্ভাব্য ঝুঁকি বা বিপদে ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করে। উদ্দীপকে জনাব মতিন যদি বীমা ব্যবস্থা গ্রহণ করে তবে তিনি এমন ক্ষতির সম্মুখীন হবেন না। সুতরাং জনাব মতিন বীমা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ব্যবসায়ের বিপর্যয় এড়াতে পারেন বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব মতিন কিভাবে তার ব্যবসায় বিপর্যয় এড়াতে পারেন? মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর