উদ্দীপকে বর্ণিত আমের শ্রেণীবিভাগ ব্যবসার পর্যায়িতকরণ কার্য।
পণ্যের আকার,রং, গুনাগুন ইত্যাদি অনুযায়ী পন্যকে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসার ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। কেননা পর্যায়িতকারণের মাধ্যমে মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবের রূপ লাভ করে।
উদ্দীপকে মি. রায়ান ঢাকায় লালবাগের একজন বড় ফল ব্যবসায়ী। তিনি নবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন আমবাগান হতে আম সংগ্রহ করেন। অতঃপর তিনি আমের আকার ও গুনাগুন ভেদে কয়েকটি শ্রেণীতে আম ভাগ করেন। তিনি ট্রাকে করে আম ঢাকায় নিয়ে আসেন।
রাইয়ানের এরূপ শ্রেণীবিন্যাসের কাজটি ব্যবসায়ীর পর্যায়িতকরন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত আম এর শ্রেণীবিভাগ ব্যবসায়ের পর্যায়িতকরণ কার্য।