অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে।
ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।
উদ্দীপকে বলা হয়েছে, অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও এর ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এর পরও অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতজাতের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। এভাবে চলতে থাকলে দেশের ভবিষ্যৎ হুমকিস্বরূপ। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের নিয়মনীতি না মেনে ব্যবসায় পরিচালনা করছেন, যা সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালনের পরিপন্থি। তাই বলা যায়, অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে।