“ব্যবসায় কাজ হবে বাণিজ্যিক কিন্তু উদ্দেশ্য হবে সামাজিক"-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ের কাজ হবে বাণিজ্যিক কিন্তু উদ্দেশ্য হবে সামাজিক, উক্তিটি সামাজিক ব্যবসায়ের প্রতি ইঙ্গিত করেছে- যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু' তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারাবিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। উদ্দীপকের জনাব লায়লা সাত লক্ষ টাকা বিনিয়োগ করে তাঁর নিজ গ্রামে একটি নতুন ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ে তিনি মূলধন বিনিয়োগ করলেও এর পেছনে মুনাফা প্রাপ্তির কোনো উদ্দেশ্য নেই। এ ব্যবসায়ে সাতটি নীতির কথা উল্লেখ আছে। প্রথম বছরে ৮০ হাজার টাকা মুনাফা হলেও তিনি তা গ্রহণ করেননি। তবে পাঁচ বছরের মধ্যে তিনি তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পেয়েছেন। এছাড়াও তিনি গ্রামের বন্ধুদের সাথে নিয়ে একটি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অর্থ দ্বারা দশ বছরের মধ্যেই ব্যবসায়ীদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি স্বাবলম্বী হলো। সামাজিক ব্যবসায় ৭টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, যা সমাজের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এরূপ ব্যবসায় থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা গ্রহণ করেন না। তবে তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবেন। এই ব্যবসায়ের মাধ্যমে সমাজের দরিদ্রতা দূর হয়। এছাড়াও এরূপ ব্যবসায়ের অর্জিত মুনাফা দ্বারা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়ন কাজে ব্যয় হয়। ফলে দেশের বেকার সমস্যা সমাধানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“ব্যবসায় কাজ হবে বাণিজ্যিক কিন্তু উদ্দেশ্য হবে সামাজিক"-উদ্দীপকের আ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর