নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে ব্যক্তি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেন তাকে নামমাত্র অংশীদার বলে। নামমাত্র অংশীদার ব্যবসায়ের কোনো অংশীদার নন। সমাজে যে সকল ব্যক্তির প্রচুর সুনাম থাকে, তারা তাদের সুনাম ব্যবহারের জন্য ব্যবসায়কে অনুমতি দিয়ে বিনিময়ে ব্যবসায়ের অংশীদারিত্ব গ্রহণ করে এবং নিয়মিত মুনাফা বা বেতন নেয়। এরূপ অংশীদার সাধারণ অংশীদারের ন্যায় অসীম দায় বহন করে না। তবে কোনো তৃতীয় পক্ষ সরল বিশ্বাসে ঐ অংশীদারের উপস্থিতির কারণে সাধারণ অংশীদার মনে করে ব্যবসায়ে ঋণ দিলে তার জন্য নামমাত্র অংশীদারও দায়বদ্ধ হন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর