তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে না। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকের মি. X, Y ও Z মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। চুক্তি মোতাবেক তিনজনের মূলধনের পরিমাণ সমান। মুনাফাও সমান হারে ভোগ করেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী মি. Z তাঁর মূলধনের অতিরিক্তি দায় বহন করবে না। বর্তমানে মি. P নামক একজন দেনাদারের কাছ থেকে ৫০,০০০ টাকা আদায় করতে পারছে না। এমতাবস্থায় তারা আদালতের আশ্রয়ের কথা ভাবছেন। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি মৌখিক চুক্তিতে গঠিত হয়, যা নিবন্ধিত না হওয়ারই প্রমাণ। তাই আমি মনে করি, নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে? …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর