“গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে। পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। এর ব্যবহারে মাটি দূষণ হয় এবং ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। তাই সরকার এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করে। এরূপ আইন বাস্তবায়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও এর ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এর পরও অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতজাতের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। এ অবস্থা থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয়। এছাড়াও এমন পরিস্থিতিতে গণসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন। এর সুফল, ভবিষ্যতে পাওয়া যাবে বলে ধারণা করা যায়। পলিথিনের উৎপাদন ও ব্যবহার সরকার আইন প্রণয়ন করে বন্ধ করতে চাচ্ছে। কিন্তু সরকার চাইলেই আইনের যথাযথ বাস্তবায়ন সম্ভব হয় না। এজন্য জনগণকেও সচেতন হতে হয়। তাই এ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উচিত বিভিন্ন গণমাধ্যমে পলিথিনের ক্ষতিকারক দিক নিয়ে প্রচারণা চালানো। ফলে সবাই পলিথিনের বিরুদ্ধে কথা বলবে এবং জনসচেতনতা তৈরি হয়ে এর উৎপাদন ও ব্যবহার বন্ধ হবে। তাই আমি মনে করি, গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে।”- উক্তিটির যথার…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর