উদ্দীপকে বর্ণিত রহমান কোন ধরনের উৎপাদন শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রহমান উৎপাদন শিল্পের অন্তর্গত প্রক্রিয়া ভিত্তিক শিল্পের সাথে জড়িত। যে শিল্প প্রচেষ্টায় অনেকগুলো উৎপাদন প্রক্রিয়া অতিক্রম করে একটি পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলে। যেমন: তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে বস্ত্র, একইভাবে পাট থেকে সুতালি, সুতালি থেকে চট, চট থেকে ব্যাগ, আখ থেকে চিনি ইত্যাদি। উদ্দীপকে মি. রহমান একটি তেল কারখানার মালিক। স্থানীয় কৃষকদের নিকট থেকে বাছাইকৃত সরিষা সংগ্রহ করে এবং তা থেকে তেল তৈরি করেন। তিনি প্রস্তুতকৃত তেল স্থানীয় ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। বাজারে অন্যান্য তেলের চেয়ে রহমানের তেল উৎকৃষ্ট। সরিষা থেকে তেল উৎপাদনের কাজ প্রক্রিয়া ভিত্তিক শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রহমান উৎপাদন শিল্পের অন্তর্গত প্রক্রিয়া ভিত্তিক শিল্পের সাথে জড়িত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রহমান কোন ধরনের উৎপাদন শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর