নৈতিকতার মানদন্ডে উদ্দীপকের শাওনের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে শাওনের কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ড নৈতিকতা সম্পন্ন। উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো এবং কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধি হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এই নৈতিকতার গুনেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায় নিষ্ঠাবান হয়ে থাকে। উদ্দীপকে বাজারে জনাব শাওনের মুদির দোকান রয়েছে। জনাব শাওন গ্রাহকদের ঠকায় না। অন্যায়ভাবে লাভ করা থেকে বিরত থাকেন। মাপে কম দেন না। এটাকেই তিনি সামাজিক দায়িত্ব বলে পালন করে নিয়েছেন। শাওন একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকান্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষে সঠিক দামে, উৎকৃষ্ট মানের পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি কখনোই ওজনে কম দেন না। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের শাওনের কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডে নৈতিকতার সম্পন্ন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নৈতিকতার মানদন্ডে উদ্দীপকের শাওনের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর