হাজির উদ্দিন গরু ক্রয়ের সিদ্ধান্তটি কি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: হাজির উদ্দিনের গরু ক্রয়ের কাজটি ব্যবসায় নয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোন কর্মকাণ্ডকে ব্যবসা বলা যায় না। যেমন- স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম, মানসিক আনন্দ লাভের জন্য গান বাজনা, কৃষি কাজের জন্য গরু ক্রয় ব্যবসায় নয়। এমন কাজগুলোর মধ্যে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য নেই। উদ্দীপকে হাজির উদ্দিন একজন কৃষক। তিনি জমি চাষ করার জন্য একজোড়া গরু ক্রয় করেন। উক্ত গরু হাজির উদ্দিন মুনাফা অর্জনের জন্য নয় বরং কৃষি কাজের জন্য ক্রয় করেন। হাজির উদ্দিনের এমন ক্রয় কার্যক্রমের মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য না থাকায় বলা যায় তার ক্রয় কাজটি ব্যবসায় নয়। তাই বলা যায়, হাজির উদ্দিনের গরু ক্রয়ের কাজটি ব্যবসায় নয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
হাজির উদ্দিন গরু ক্রয়ের সিদ্ধান্তটি কি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর