হজির উদ্দিনের স্ত্রী কোন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তার সমস্যার সমাধান পাবে? ব্যাখ্যা কর।
উত্তর: হাজির উদ্দিনের স্ত্রী ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে তার সমস্যা সমাধান করতে পারে। যে কোন ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণ এর জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকরা নির্দিষ্ট জামানতের বিনিময় ব্যাংক হতে যে অর্থ গ্রহণ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসা স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণ কে কাজে লাগানো যায়। উদ্দীপকে হাজির উদ্দিন একজন কৃষক। তার স্ত্রী ও অলস বসে থাকে না। তার স্ত্রী বাজার থেকে সিদ্ধ চাল ক্রয় করে এনে মুড়ি ভেজে গ্রামে হাটে বিক্রি করেন। তার মূল চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসার পরিধি বাড়াতে চান। কিন্তু এর জন্য পর্যাপ্ত অর্থের অভাব বোধ করেন। অর্থ ছাড়া কোন ব্যবসায় পরিচালনা করা যায় না গ্রাহকদের চাহিদা অনুযায়ী পন্য দ্রব্যের যোগান দিতে অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, তার স্ত্রীর উচিত ব্যাংক থেকে ঋণ নিয়ে তার সমস্যা সমাধান করা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
হজির উদ্দিনের স্ত্রী কোন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তার সমস্যার সমাধা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর