উদ্দীপকে মি.রউফ সমাজের সাধারণ সম্প্রদায় পক্ষের প্রতি দায়িত্ব অবহেলা করেছেন। ব্যবসায় সমাজ ও সমাজের মানুষের জন্য যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায় দায়িত্ব পালন করে থাকে তাকে সাধারণ সম্প্রদায়রদের প্রতি ব্যবসায়ীদের গুরুত্ব বলে। এই দায়িত্বগুলো হচ্ছে: পরিবেশের সুস্থতা বজায় রাখা, জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, এলাকায় স্কুল, হাসপাতাল, কলেজ, গ্যাস, বিদ্যুৎ ও রাস্তাঘাট সুবিধা প্রদান করা ইত্যাদি। উদ্দীপকে মি. রাউফ শহরতলীতে একটি পলিথিন উৎপাদনে কারখানা স্থাপন করেছেন। মি.রউফের উৎপাদিত পলিথিন এর মাধ্যমে এমন দূষন সাধারণ সম্প্রদায়ের প্রতি অবহেলার দিকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের রউফ সমাজের সাধারণ সম্প্রদায় পক্ষের প্রতি দায়িত্ব অবহেলা করেছেন।