মি. আলম চট্টগ্রামে আলু বিক্রির কাজটির ব্যবসায় কোন শাখা অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. আলম চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসার বাণিজ্য শাখার অন্তর্গত। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমূহকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায়ের বন্টনকারী শাখা এবং ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসার বন্টনকারী শাখা বলা হয়। উদ্দীপকে মি. আলম একজন ব্যবসায়ি। তিনি ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে সেগুলো কোল্ডস্টোরেজে যে সংরক্ষণ করে। মন্দা মৌসুমে নিজের ট্রাকে করে সেগুলো চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন।উক্ত বিক্রয় কাজ ব্যবসার বাণিজ্য শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটির ব্যবসায় বাণিজ্য শাখার অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. আলম চট্টগ্রামে আলু বিক্রির কাজটির ব্যবসায় কোন শাখা অন্তর্গত? ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর