উদ্দীপকে কামালের ভাইয়ের মুনাফা দাবির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কামালের ভাইয়ের মুনাফা দাবির বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসায় মালিক থাকে একজন। আর অন্য যারা ব্যবসায় তাকে সহযোগিতা করে তারা শুধু ব্যবসায়ী কর্মী, তারা অংশীদার নয়। উদ্দীপকে কামাল কলেজের কাছে একটি মনিহার দোকান পরিচালনা করেন। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসাটি লাভজনক হয়ে ওঠে। সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার কিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাকে সাহায্য করার জন্য সে মাসিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার ছোট ভাইকে এ কাজে নিয়োগ দেন। বছরান্তে কামলের ভাই মুনাফা দাবি করেন। কামালের ভাই শুধু একজন কর্মী সে কোন অংশীদার নন। সে প্রতিষ্ঠান থেকে শুধু বেতন পাবে কিন্তু মুনাফার অংশ পাবে না। সে কখনোই মুনাফার অংশ পাওয়ার জন্য দাবিও করতে পারবেন না। তাই বলা যায়, কামালের ভাইয়ের মুনাফা দাবির বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কামালের ভাইয়ের মুনাফা দাবির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর