উদ্দীপকে বর্ণিত কামালের ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায়।
যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসার মূলধন বিনিয়োগ করে, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা একাই ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় এরূপ বৈশিষ্ট্যকে এক মালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসার মালিক একজন বলে এই ব্যবসাটি আয়তনে ছোট।
উদ্দীপকে কামাল কলেজের কাছে একটি মনিহার দোকান পরিচালনা করেন। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসাটি লাভজনক হয়ে ওঠে। সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার কিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।
অর্থাৎ তার ব্যবসায়টি সে একাই পরিচালনা করেন এবং তিনি একাই এই ব্যবসার মালিক ও নিয়ন্ত্রক, যা এক মালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কামালের ব্যবসায় এটি এক মালিকানা ব্যবসায়।