কি কারনে তিন বন্ধু পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছেন? অংশীদারি আইন আলোকে যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: নিবন্ধন না থাকার কারণে তিন বন্ধু পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হন। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধক এর অফিসে অংশীদারী ব্যবসার নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধন কে বোঝায়। তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য এই নিবন্ধনটি করা উত্তম। উদ্দীপকে সুমন,জসিম ও কাশেম তিন বন্ধু চুক্তির মাধ্যমে একটি ব্যবসার প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসা ভালো হওয়ায় কয়েক বছরের মূলধনের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়। কিন্তু মতিনের নিকট পাঁচ লক্ষ টাকা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আদায় করতে পারছেন না।এমনকি আদালতের আশ্রয় নিতেও তারা ব্যর্থ হয়। আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ী নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ের আইনগত সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওয়া টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং সুবিধাও পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিবন্ধিত ছিল না। তাই তিন বন্ধু পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কি কারনে তিন বন্ধু পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছেন? অ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর