মি. নয়ন সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. নয়ন সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করেন। ব্যবসায় সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীদের সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায় দায়িত্ব পালন করে থাকে তাকে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলী আবর্তিত হয়। এ সমাজে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে। উদ্দীপকে মি. নয়ন বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সমাপ্তি মেডিকেল কোম্পানির মালিক। তিনি ব্যবসার সাথে সাথে সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত। তার কারখানায় বর্জ্য নদীতে সরাসরি না ফেলে নিষ্কাশনের ব্যবস্থা করেন। নয়নের কাজে বিভিন্ন দূষণ থেকে পরিবেশ রক্ষা পায়। তার এই কর্মকাণ্ড সাধারন সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের দিককে ইঙ্গিত করে। তাই বলা যায়, নয়ন সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. নয়ন সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর