উদ্দীপকে বর্ণিত লিটন ট্যানারির পরিবেশ দূষণ রোধে বণিক সমিতির কি করনীয় বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে বর্ণিত লিটন ট্যানারির পরিবেশ দূষণ রোধে বনিক সমিতির উচিত তাদেরকে বর্জ্য শোষণ যন্ত্র বসানোর পরামর্শ দেওয়া। কল কারখানা বর্জ্য নিষ্কাশনের ব্যবহৃত যন্ত্রকে বর্জ্য শাসন যন্ত্র (ETP- Effluent Treatment Plant) বলে। বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পানি দূষণের মাত্রা কমানোর জন্য পরিবেশ মন্ত্রণালয় প্রত্যেক কারখানায় উক্ত যন্ত্র বসানোকে বাধ্যতামূলক করেছে। উদ্দীপকে লিটন ট্যানারির মালিক কারখানার বর্জ্য সরাসরি নদীতে ও আশেপাশের জমিতে ফেলে পরিবেশ দূষণ করছে। এলাকাবাসী বণিক সমবায় সমিতিতে লিটন ট্যানারির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমান পরিস্থিতিতে উদ্দীপকের উচিত সরকার কারখানা বর্জ্য শোষন ব্যবস্থা গ্রহণ করা। এতে করে কারখানার ময়লা আবর্জনা নদীতে বা আশেপাশের জমিতে পরবে না। এর ফলে নদী,মাটি ও বায়ুকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারবে। আর এগুলো দূষণমুক্ত হলে পরিবেশ সংরক্ষিত হবে এবং মানুষ দূষণের হাত থেকে রক্ষা পাবে। তাই মনে করি, উদ্দীপকে বর্ণিত লিটন পরিবেশের দূষণ রোধে বণিক সমিতির উচিত তাদেরকে বর্জ্য শোষণ যন্ত্র বসাতে পরামর্শ দেওয়া।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত লিটন ট্যানারির পরিবেশ দূষণ রোধে বণিক সমিতির কি করনী…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর