উদ্দীপকে বর্ণিত পহেলা বৈশাখে পণ্য বিক্রয় বাড়াতে কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পহেলা বৈশাখে পণ্যের বিক্রি বাড়াতে সামাজিক পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। কোন দেশের জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ, শিক্ষা সংস্কৃতি, দেশে ঐতিহ্য ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের উপাদান গুলো মূলত মানুষের সৃষ্টি ও মানুষের কার্যক্রম দ্বারা প্রবর্তিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলা। আর সাদা লালের ছড়াছড়ি। ইলিশ ও পান্তা ভাতের আয়োজনে বাঁশি ও ঢোলের আয়োজন যেন চিরন্তন প্রথা। এ উৎসবকে রাঙাতে বাঙালীরা নিত্য নতুন পণ্যের পসরা নিয়ে বাজারে আসেন। বছরের অন্যান্য মাসের তুলনায় এই সময় কিছু পণ্য ও সেবার বিক্রয় অভাবনীয়ভাবে বেড়ে যায়। অর্থাৎ পহেলা বৈশাখে কেন্দ্র করে এমন বিক্রয় বেড়ে যায়। পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, যা সামাজিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত পহেলা বৈশাখে পণের বিক্রি বাড়াতে সামাজিক পরিবেশের ভূমিকা রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পহেলা বৈশাখে পণ্য বিক্রয় বাড়াতে কোন পরিবেশের প্রত্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর