"পহেলা বৈশাখে কেন্দ্র করে দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার হয়"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: পহেলা বৈশাখ কে কেন্দ্র করে দেশের ব্যবসায় বানিজ্যের ব্যাপক প্রসার হয় - উক্তিটির সাথে আমি একমত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের অগ্রগতির ফলে দেশের বর্ধিত চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়।এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার, যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। উদ্দীপকে দেখা যায়, পহেলা বৈশাখকে উপলক্ষ করে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের উৎসব ছুটি ও বোনাস ঘোষণা করা হয়। এমনকি এ সময় ব্যবসায়ীদের অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখতে দেখা যায়। সব মিলিয়ে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবের পরিণত হয়। পহেলা বৈশাখ বাঙ্গালীর প্রাণের মেলা। এই মেলাকে কেন্দ্র করে দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। কেননা এই সময় জনগণ বিভিন্ন রঙের পোশাক পরে। উক্ত পোশাক তৈরির জন্য যেমন বিভিন্ন পোশাক কারখানা তৈরি হয়েছে অন্যদিকে তার বিক্রয় করার জন্য বিভিন্ন দোকান গড়ে উঠেছে। এভাবে প্রতি বছরই দেশের জনগণের বর্ধিত চাহিদা পূরণের জন্য ব্যবসার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। তাই বলা যায়, পহেলা বৈশাখে কেন্দ্র করে দেশে ব্যবসার বাড়িতে ব্যাপক প্রসার হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"পহেলা বৈশাখে কেন্দ্র করে দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার হয়"…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর