উৎপাদক সমবায় সমিতির বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদকগন উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। উৎপাদক সমবায় সমিতির মূলত কোন এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা আর্থিক বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের লক্ষে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সমিতির প্রধান বৈশিষ্ট্য হলো সমবায় সদস্যরা কারবারের মূলধন সরবরাহ করে, কারবার পরিচালনা করে ও লভ্যাংশ নিজেদের মধ্যে বন্টন করে নেয়। এক্ষেত্রে পণ্য বিক্রয় করার জন্য মধ্যস্থকারীর দরকার হয় না। এই সমিতির প্রধান উদ্দেশ্য হলো সদস্যদের জন্য কতিপয় সাধারন সুযোগ সৃষ্টি করা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উৎপাদক সমবায় সমিতির বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর