যে বৈশিষ্ট্যের কারণে শ্রেয়ার ব্যবসায়টি বন্ধ করে দেওয়া হয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: শ্রেয়ার ব্যবসায়টি হচ্ছে এক মালিকানা ব্যবসায়,উক্ত ব্যবসায় অনিশ্চিত স্থায়িত্ব বৈশিষ্ট্যের কারণে ব্যবসায়ীটি বন্ধ করে দেয়া হয়েছে। অনিশ্চিত স্থায়িত্ব বলতে যে কোন সময় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাকে বোঝায়। এক মালিকানা ব্যবসায় গড়ে তুলতে আইনের কোন ঝামেলা পোহাতে হয় না এবং বন্ধ করতেও আইনের কোন আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। সল্পপুজির এ ব্যবসাটির অনিশ্চিত স্থায়িত্বের কারণে মালিক ইচ্ছা করলেই যে কোন সময় ব্যবসা বন্ধ করে দিতে পারে। উদ্দীপকে শ্রেয়া, কণা এবং রিনা তিনজন ঘনিষ্ঠ বন্ধু। তারা তিনজনে ঢাকায় ধানমন্ডিতে বিউটি পার্লার দেন। এছাড়াও শ্রেয়ার নিজের একটি বিউটি পার্লার আছে। বেশি লাভের আশায় তারা তিনজন মিলে ব্যবসা যাবতীয় বিষয় নিজেদের মতামত অনুযায়ী দলিল আকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করেন। ব্যবসায় পরিধি বেড়ে যাওয়ায় শ্রেয়া তার নিজের পার্লার টি বন্ধ করে দেন। এক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্বের বৈশিষ্ট্যটি বিদ্যমান থাকা শ্রেয়ার ব্যবসায়ীটি বন্ধ করে দেওয়া সহজ হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
যে বৈশিষ্ট্যের কারণে শ্রেয়ার ব্যবসায়টি বন্ধ করে দেওয়া হয়েছে- ব্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর