উদ্দীপকে মি. বেলালের ক্রয়কৃত শেয়ারকে কোন ধরনের শেয়ার বলে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. বেলালের ক্রয়কৃত শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলে। যে শেয়ারের মালিক কোন কোম্পানির লভ্যাংশ বন্টন ও বিলোপসাধনকালীন সময়ে মূলধন ফেরত অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার যুক্ত শেয়ার বলে। এরুপ শেয়ার মালিকের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও প্রথম এদের মূল্য ফেরত দেওয়া হয়। অগ্রাধিকার শেয়ারহোল্ডার ব্যবসার পরিচালনার অংশ নিতে পারে না।উদ্দীপকে মি. বেলাল উক্ত কোম্পানির এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছেন যা থেকে তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। কিন্তু ভোট দেওয়ার অধিকার থেকে বিরত থাকেন। উক্ত বৈশিষ্ট্য গুলো অগ্রাধিকার শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বেলালের ক্রয় কৃত শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. বেলালের ক্রয়কৃত শেয়ারকে কোন ধরনের শেয়ার বলে? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর