উদ্দীপকে শাপলা কোম্পানিটি শেয়ার বিক্রয় কোন বাধার সম্মুখীন হল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাপলা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয়ের বাধার সম্মুখীন হন। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে দুইজন এমন সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এরকম কোম্পানির নিবন্ধন পত্র পাওয়ার পরপরই কাজ শুরু করে দেয়। তবে এরা বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। উদ্দীপকে মি. সুমন ২০ জন বন্ধু নিয়ে শাপলা নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন।নিবন্ধনপত্র পেয়ে এই প্রতিষ্ঠানটি কার্যারাম্ভ করতে পারলেন।কিন্তু মূলধন বৃদ্ধির জন্য বাজারের শেয়ার বিক্রি করতে গিয়ে কোম্পানিটি আইনগত বাধার সম্মুখীন হন। উদ্দীপকে কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরে কাজ শুরু করে দিতে পারলেও বাজারে তারা শেয়ার বিক্রয় করতে পারেন না। সুতরাং উদ্দীপকে শাপলা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয় বাজার সম্মুখীন বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শাপলা কোম্পানিটি শেয়ার বিক্রয় কোন বাধার সম্মুখীন হল? ব্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর