উদ্দীপকে শাপলা প্রাইভেট লিমিটেড কোম্পানি।
যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্য সংখ্যা দুইজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে নিয়ে গঠিত।
উদ্দীপকে মি. সুমন ২০ জন বন্ধু মিলে শাপলা নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। এজন্য তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধন পত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই তারা তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরু করেন। উক্ত বৈশিষ্ট্য গুলো প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ।
তাই বলা যায়, উদ্দীপকের কোম্পানিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।