ঋণপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলে। ঋণপত্র কোম্পানি আইন বলে কোম্পানি কর্তৃক অধিকার প্রাপ্ত একটি ঋণের দলিল। এটি কোম্পানির সীলমোহরকৃত হয়। যৌথ মূলধনী কোম্পানির অর্থ সংগ্রহের উৎস গুলোর মধ্যে শেয়ারের পরপরই ঋণপত্রের স্থান। কখনো শেয়ার বিক্রয়ের অর্থ অপ্রতুল মনে হলে কোম্পানির ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন। কেবল পাবলিক লিমিটেড কোম্পানি, সরকার এবং সরকারি সংস্থা ঋণপত্র ইস্যু করতে পারে। এ পত্রে ঋণের স্বীকারোক্তি, ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধের সময়কাল ইত্যাদি বিষয় উল্লেখ থাকে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ঋণপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর